রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ১৩টি বাসসহ ১৮টি গাড়িতে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নেভাতে...
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ১৩টি বাসসহ ১৮টি গাড়িতে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরের (মিডিয়া সেল) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত (৩০ ঘণ্টার অবরোধ) ফায়ার সার্ভিসের ১৮টি গাড়িতে আগুন দেওয়ার খবর আসে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১০টি, ঢাকা বিভাগে ৪টি, চট্টগ্রাম বিভাগে ৪টি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 36টি ইউনিট এবং 216 জন কর্মী এই 18টি আগুন নেভাতে কাজ করে।
No comments