Page Nav

HIDE

Gradient Skin

Gradient_Skin

Breaking News

latest

১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় 14টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প এবং 4টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। শনিবার (১১ নভেম্বর) বিকেল সোয...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় 14টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প এবং 4টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। শনিবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর প্রধানমন্ত্রী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে সকালে চট্টগ্রাম (দোহাজারী)-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে স্থাপিত আইকনিক রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করেন তিনি। দুপুর ১টায় উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দুপুর ১টা ২১ মিনিটে আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন। এরপর প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে ও হুইসেল বাজিয়ে দুপুর ১টা ২৭ মিনিটে কক্সবাজার থেকে একটি ট্রেন রামুর উদ্দেশে ছেড়ে যায়। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কক্সবাজার আজ রেলপথের সঙ্গে যুক্ত হয়েছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি একটা কথা দিলাম, রাখলাম। আজ বাংলাদেশের মানুষের জন্য গর্বের দিন।

No comments