বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত...

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নেতা-কর্মীদের ধরতে ঘরে ঘরে পুলিশ দিনরাত অভিযান চালাচ্ছে। টার্গেটেড ব্যক্তিদের বাড়িতে পাওয়া যায় না এবং তাদের বাবা, ভাই বা অন্যান্য সদস্যদের অন্যায়ভাবে আটক করা হয়। গ্রেফতারকৃত নেতাকর্মী বা তাদের স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ড.
রিজভী বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ এখন একাত্তরের দুঃসময়ের চেয়েও চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।যেভাবে দেশের মানুষ হানাদার বাহিনীর ভয়ে পালাচ্ছিল। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে এদেশের মানুষ এখন পালিয়ে বেড়াচ্ছে।
রিজভী আরও বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে স্বৈরাচারের মহা তাণ্ডব শুরু হয়েছে। তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বদ্ধপরিকর।
No comments